টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাধবপুরে ভয়াবহ নদী ভাঙন
টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ নদী ভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে নদীতীর ধসে একের পর এক বসতঘর, ফসলি জমি ও গ্রামীণ সড়কের অংশ নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে নদীতীরবর্তী শতাধিক পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আবার কেউ ভাঙনের আতঙ্কে বসতঘর খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে মৌসুমি সবজি, আউশ ও আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গিয়ে প্রায় দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সোনাই ও কাষ্টি নদীর পানি বৃদ্ধি পেয়ে বহরা, চৌমুহনী, শাহজাহানপুর, ছাতিয়াইন, বুল্লা, বাঘাসুরা এবং পৌরসভার একাংশ প্লাবিত হয়েছে। আজও বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতে তীব্র স্রোতের সৃষ্টি হয়ে তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী জসিম মিয়া বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে নদ...